ফতুল্লায় ড্রেন থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ড্রেন থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ

ফতুল্লায় ড্রেন থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
ফতুল্লায় ড্রেন থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশের ড্রেন থেকে জনি সরকার নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকা থেকে লাশ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকারের ছেলে।

নিহতের বাবা করুনা সরকার জানান, তিনি ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রীকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন। স্ত্রী দুই মেয়ে ও একমাত্র ছেলে জনিকে (২৫) নিয়ে ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকায় দুলাল পুলিশের বাড়িতে ভাড়া থাকেন। জনি মাঝে মধ্যে গার্মেন্টসে কাজ করে আর এলাকার মাদকাসক্ত ছেলেদের সাথে চলাফেরা করেন। গত রাত (সোমবার) ৯টা থেকে জনি নিখোঁজ ছিলো। সকালে খবর পেয়েছি ড্রেনে একটি বস্তাবন্দি লাশ পড়ে আছে। এরপর পুলিশ এসে বস্তা থেকে লাশ বের করলে জনিকে সনাক্ত করেন তিনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, প্লাষ্টিকের বস্তায় হাত পা বাধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে মারধর বা শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়না তদন্ত রিপোর্টে হত্যার কারন পাওয়া যাবে। এঘটনায় যারা জড়িত তাদের সনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..