ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে ফতুল্লার অক্টোঅফিস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জিয়া, সালাম, আরাফাত ও সিরাজুল ইসলাম।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, ফতুল্লার অক্টোঅফিস ও মাসদাইর এলাকায় রাত ১১টার পর থেকে ছিনতাইকারীদের উপদ্রব চরমে পৌঁছায়। রিকশার যাত্রী, পথচারী ও মোটরসাইকেল আরোহীদের পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া হয়। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এবং চাষাঢ়া থেকে পাগলা পর্যন্ত সড়ক ও মাসদাইর এলাকায় ছিনতাইকারীদের তৎপরতা সবচেয়ে বেশি। এসব এলাকায় পুলিশের নিয়মিত টহল ও তৎপরতা বাড়ানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে রাত ২টার দিকে অক্টোঅফিস এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জনের একটি ছিনতাইকারী দল পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে ৪ জনকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..