ফতুল্লায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

ফতুল্লায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
ফতুল্লায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

ফতুল্লার দাপা বালুর ঘাট বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সম্পন্ন হয়েছে। যাত্রামঙ্গলের জন্য সকালে মন্ডপে মন্ডপে ছিল নারী, পুরুষ ও শিশুদের উপচে পড়া ভীড়। এর পরপরই ফুল, বেলপাতা, ধান ও দুর্বা দিয়ে চলে অঞ্জলী। ভক্তরা তাদের কামনা বাসনা পুরণের জন্য মায়ের পায়ে শ্রদ্ধাঞ্জলী দেয়। স্বামীর সংসারের মঙ্গলার্থে সিদুঁর খেলায় মেতে উঠে। দর্পণ বিসর্জনের আগেই ঢাক-ঢোল আর কাশীর বাজনায় ফুটে ওঠে মা দুর্গার বিদায়ী বার্তা। ‘ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’ এ বাজনায় ভক্তদের মনে বিষাদের ছায়া নেমে আসে। ধর্মীয় দূর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় লালপুর বটতলা পূজা মন্ডপ, দাপা ঋষিবাড়ী সার্বজনীন পূজা মন্ডপ ও পিলকুনী পূজা মন্ডপে দূর্গা মন্দিরের প্রতিমা ফতুল্লার দাপা বালুর ঘাট বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। বিসর্জনের সময় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসব দেখা দিয়েছে। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, কোস্টগার্ড ও আনসার বাহিনী উপস্থিত ছিলেন।

ফতুল্লার দাপা বুড়িগঙ্গা নদীর বালুর ঘাটে এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শরীফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল আসাদুজ্জামান নুর, সহকারী কমিশনার (ভূমি) সদর সার্কেল সাদিয়া আক্তার, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ আজিজুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক রণজিৎ মোদক, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ আঁখি, নৌ পুলিশ অফিসার জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন পূজা মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

ফতুল্লা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রণজিৎ মোদক তার বক্তব্যে বলেন, ফতুল্লায় মোট ২৬টি পূজা মন্ডপে সুষ্টুভাবে পূজা শেষে প্রতিমা সমূহ বিসর্জন দেওয়া হয়। এবারের পূজা সুষ্টুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট প্রশাসনসহ এলাকাবাসীকে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..