ফতুল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

ফতুল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
ফতুল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল

নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ফতুল্লার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা শিবুমার্কেট মোড়ে জড়ো হয়ে মিছিলে অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনির তত্ত্বাবধানে মিছিলে নেতৃত্ব দেন ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাহউদ্দিন রানা ও যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু। পরে তাদের নেতৃত্বে বিশাল মিছিলটি শিবুমার্কেট এলাকা থেকে শুরু হয়ে চাষাড়া এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা নারায়ণগঞ্জবাসীকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. মিঠু খান, সুমন আহম্মেদ, রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ মাসুম, সৈকত রাজ, আকতার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, দপ্তর সম্পাদক রতন সরকার, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোজাম্মেল মিয়া রাজা, ৫নং ওয়ার্ড যুবদল নেতা সাদ্দাম, আরমান হোসেন, রাকিব, আল-আমিন ও সাগরসহ আরও অনেকে।

নেতাকর্মীরা জানান, যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকী তাদের সংগঠনকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে অনুপ্রেরণা জোগাবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..