ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধাকে হত্যার হুমকি, থানায় জিডি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধাকে হত্যার হুমকি, থানায় জিডি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধাকে হত্যার হুমকি, থানায় জিডি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধাকে হত্যার হুমকি, থানায় জিডি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জমির মালিক সার্ভেয়ার মোঃ মনির মৃধাকে হত্যার হুমকি দিয়েছেন নাজমা বেগম গং। এ বিষয়ে নিজের নিরাপত্তা চেয়ে জমির মালিক মোঃ মনির মৃধা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জমির মালিক মোঃ মনির মৃধা জিডির বরাত দিয়ে জানান, আমি একজন সার্ভেয়ার। ফতুল্লার চাষাড়া এলাকায় তার ১.৫ শতাংশ জমি রয়েছে, যার ওপর নাজমা বেগম গং জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। বিসিক শাহী মসজিদ সংলগ্ন আমার ব্যক্তিগত কাজে অবস্থান করাকালে হঠাৎ করে বিবাদী নাজমা বেগম গং উপস্থিত হয়ে আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। হুমকিদাতারা হুমকি দিয়ে বলে যে, যদি তোর ওই জমি ছেড়ে না দেস, তবে তোকে সহ পরিবারের সবাইকে জানে মেরে ফেলবো নয়তোবা যেকোন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবো।

মনির মৃধা আরও বলেন, জনৈকা মনোয়ারা বেগমের কাছে থেকে আমি আমমোক্তার বলে জমির মালিক হই। “আমার বৈধ জমির দেখাশোনা বা রক্ষা করতে গেলে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি অত্যন্ত আতঙ্কিত এবং প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তার জন্য সহযোগিতা চাইছি।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..