নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লায় ৪০ পুড়িয়া হেরোইন ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোর্স পান্না (৩০) ও রবিন (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২২ নভেম্বর) রাতে দাপা ইদ্রাকপুর সাহারা সিটি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত পান্নাা দাপা ইদ্রাকপুর খোঁজপাড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে এবং রবিন দাপা শৈলকুড়া এলাকার আক্তার মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মাজেদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাপা ইদ্রাকপুর সাহারা সিটি এলাকা থেকে ৪০ পুড়িয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোর্স পান্না ও রবিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪৬।
আপনার মন্তব্য প্রদান করুন...