ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে হকার আহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে হকার আহত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে হকার আহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে হকার আহত

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লার বাংলা বাজার ব্যাংক কলোনী ইব্রাহীম পুল এলাকায় ইতালি প্রবাসীর নির্মাণাধীন ৩ তলা বাড়ি হতে ইট পড়ে আবুল হোসেন (ছদ্মনাম) এক হকার গুরুতর জখম হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এলাকাবাসী জানান, ইতালি প্রবাসী জালাল আহম্মেদ প্রায় ১০ বছর আগে দোতলা ভবন নির্মাণ করেন।বর্তমানে বিল্ডিং কোর্ড অমান্য ৩লা ভবন নির্মাণ কাজ শুরু করেন। অথচ বিল্ডিং কোর্ড অনুযায়ী যে কোন ভবন নির্মাণ করার আগে চতুর্থ দিকে ছাউনি বা বেষ্টনী নির্মান করতে হবে। অথচ বাড়ির মালিক ইটালী প্রবাসী জালাল আহম্মেদ বিদেশে অবস্থান করায় তার পক্ষে বাড়ি দেখাশুনা করছেন মোঃ মাসুদ।

ঘটনার পর হতে মাসুদ মিয়া পলাতক রয়েছে। গুরুতর জখম খেলনার হকার আবুল হোসেনকে হাসপাতাল হতে চাষাড়া পপুলার মেডিকেল সার্ভিসে পাঠানো হয় সিটি স্ক্যান করার জন্য।

গুরুতর জখম আবুলের পরিবার বাড়ির মালিককে না পেয়ে বাড়ির কেয়ারটেকার মাসুদ মিয়ার খোঁজ করলে তারও হদিস পাচ্ছেনা। ক্ষতিপূরণ দেবার ভয়ে মাসুদ মিয়া পলাতক রয়েছে।

এ ব্যাপারে মুঠোফোনে কেয়ারটেকার মাসুদ মিয়া বলেন, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। যে আহত হয়েছে তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে স্বজনদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..