ফতুল্লায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

ফতুল্লায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
ফতুল্লায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭৩নং ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের মেধা পুরস্কার ও বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৭৩নং ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অন্যদিকে একই দিনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলোফা বেগমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়াজ মোঃ চৌধুরীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী আঃ মোতালেব গাজী।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা সুলতানা, ম্যানেজিং কমিটির সদস্য রোমানা আক্তার, তানজু হাসান, অভিভাবক সদস্য সালাউদ্দিন সরকার মুক্তি, সহকারী শিক্ষক আমেনা বেগম, কণিকা রায়, বন্দনা বণিক, রহিমা বেগম, সোহরাব হোসেন, মর্জিনা আক্তার, হুমায়রা সিদ্দিকা, আয়শা বেগম, শাহানা সামাদ, শামসুন্নাহার ও হাবিবা আক্তার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের অভিভাবক ও আগত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..