ফতুল্লায় মামীর ষড়যন্ত্র ও খুন জখমের ভয়ে ভাগ্নীর থানায় অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় মামীর ষড়যন্ত্র ও খুন জখমের ভয়ে ভাগ্নীর থানায় অভিযোগ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

ফতুল্লায় মামীর ষড়যন্ত্র ও খুন জখমের ভয়ে ভাগ্নীর থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
ফতুল্লায় মামীর ষড়যন্ত্র ও খুন জখমের ভয়ে ভাগ্নীর থানায় অভিযোগ

নিজস্ব সংবাদদাতা : ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার নাসিমাকে মায়ের ওয়ারিশী সম্পত্তি হতে বঞ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, মারপিট ও খুন জখমের হুমকি প্রদান করায় গত সোমবার ১৮ নভেম্বর ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

এ ঘটনায় নাসিমা যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা হলেন- ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার মৃত: আঃ মোতালেবের স্ত্রী সীমা বেগম (৪৫), পাইকপাড়ার আজ্জুম (৫০), জুলহাস (৪৮), জাহাঙ্গীর (৪৫), রহমান (৬০), রুবি (৩৫) সর্ব পিতা- মৃত: চাঁন মিয়া কন্ট্রাক্টর।

ভূক্তভোগী নাসিমা বেগম জানান, ফতুল্লা থানার ধর্মগঞ্জ মৌজাস্থিত আমার নানী কর্তৃক সম্পত্তির মালিক থাকাবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অতঃপর উক্ত সম্পত্তি আমার মামা আঃ মোতালেব সহ আমার মা ও খালা সামসুন্নাহার ওয়ারিশ সূত্রে মালিক হন। আমার মামা আঃ মোতালেব জীবদ্বশায় আমার মা, খালাকে তাদের ওয়ারিশী সম্পত্তি হতে বঞ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকে। আমার মামা মোতালেব মৃত্যুবরণ করার পর আমার মামী তার ভাই-বোনের যোগসাজসে আমার মা ও খালাকে তাদের ওয়ারিশী প্রাপ্ত সম্পত্তি হইতে বঞ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বর্তমানে মামী আমার মায়ের ওয়ারিশী প্রাপ্ত সম্পত্তি জোরপূর্বক জবর দখল করে রেখেছে। আমরা মায়ের ওয়ারিশী প্রাপ্ত সম্পত্তির দাবী নিয়ে মামীর নিকট স্মরনাপন্ন হইলে সে তার ভাই-বোনের প্রভাব খাটাইয়া আমাদের মারপিট ও খুন জখমের হুমকি প্রদান করে। এ ঘটনায় থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী নাসিমা বেগম।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..