ফতুল্লা থেকে আটকরা নব্য জেএমবির সদস্য : মনিরুল ইসলাম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা থেকে আটকরা নব্য জেএমবির সদস্য : মনিরুল ইসলাম
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ফতুল্লা থেকে আটকরা নব্য জেএমবির সদস্য : মনিরুল ইসলাম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
ফতুল্লা থেকে আটকরা নব্য জেএমবির সদস্য : মনিরুল ইসলাম

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার শিহারচরের তক্কার মাঠ এলাকার জঙ্গি আস্তানা থেকে আটকরা নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন শেষে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মনিরুল ইসলাম বলেন, এখান থেকে যারা আটক হয়েছে তারা মূলত নব্য জেএমবির সদস্য। অভিযোগের ভিত্তিতে জামাল উদ্দীন রফিককে ঢাকা থেকে আটক করা হয়। পরে জঙ্গি আস্তানা থেকে তার ভাই ও ভাবিকে আটক করা হয়। তারা এ বাড়িতে বসে দেশের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখতো। এ জঙ্গি আস্তানায় বোমা ও বিস্ফোরক রয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ করছে। এখানকার বোমা ও বিস্ফোরকের সঙ্গে সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাওয়া বোমা ও বিস্ফোরকের মিল রয়েছে।

তিনি আরও বলেন, যে বাড়িতে বোমা তৈরি করা হয় সেখানে আগে ৬টি টিনসেড রুমে ৬টি পরিবার থাকতো। প্রায় ৭ মাস আগে বাড়িতে বহুতল ভবন করার কথা বলে বাড়ির মালিকের ছেলে ভাড়াটিয়াদের সরিয়ে দেন। কিন্তু ভাড়াটিয়াদের সরিয়ে দেয়ার ৭ মাসেও কোনো ভবন করা হয়নি। এ বাড়িতে জঙ্গি সদস্যদের প্রতিনিয়ত আনাগোনা ছিল। এখানে বসে বোমা তৈরি করে দেশের বিভিন্ন এলাকার জঙ্গিদের সঙ্গে দেয়া হতো।

ফতুল্লা থেকে আটকরা নব্য জেএমবির সদস্য : মনিরুল ইসলাম

এ সময় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার ভোররাত থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা তক্কার মাঠ এলাকার জয়নাল আবেদীনের ওই বাড়িটি ঘিরে রাখে। এ সময় ওই বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন- বাড়ির মালিক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের দুই ছেলে ফরিদ উদ্দীন (২৭) ও জামাল উদ্দীন (২৩) এবং ফরিদ উদ্দীনের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২৭)।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পর বাড়িটিতে অভিযান শুরু হয়েছে। ওই বাড়িতে থাকা বোমা ও বিস্ফোরক নিষ্ক্রিয় করতে কাজ করছে বোম্ব ডিস্পোজাল ইউনিট।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..