ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা : বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বই উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ করেছে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়। বুধবার ১ জানুয়ারি সকালে পাগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরে বই বিতরণ করেন স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। বই বিতরণ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, সহকারী প্রধান শিক্ষক আফরোজা।

স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে। আমরা তার সার্বিক নির্দেশনায় বই তুলে দিতে পেরেছি। আলোর নীচে অন্ধকার থাকলে ভাল লাগেনা। তোমরা আলোকিত মানুষ হবে এটাই চাই। এজন্য তোমাদের ঠিকমত পড়ালেখা করতে হবে। এ সময় শিক্ষাবান্ধব এই সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য হাজ্বী ফরিদ আহমেদ লিটন, সদস্য দুলাল সিদ্দিকি, তাজুল ইসলাম, মোঃ জামান ও স্কুল ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..