ফেসবুকের বিকল্প হিসেবে চালু হলো ‘হার্টসবুক’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফেসবুকের বিকল্প হিসেবে চালু হলো ‘হার্টসবুক’
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

ফেসবুকের বিকল্প হিসেবে চালু হলো ‘হার্টসবুক’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
ফেসবুকের বিকল্প হিসেবে চালু হলো ‘হার্টসবুক’

নারায়ণগঞ্জের কাগজ : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আদলে বিশ্বে যাত্রা শুরু করেছে দেশীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘হার্টসবুক’ (heartsbook.com) বা এইচবি। এতে ফেসবুকের মতোই বিভিন্ন ফিচার রয়েছে। বাড়তি হিসেবে থাকছে টিভি দেখার অপশন ও তালিকায় ১০ হাজার পর্যন্ত বন্ধু সংযুক্ত করার সুযোগ। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে কেক কেটে হার্টসবুকের উদ্বোধন ঘোষণা করা হয়।

হার্টসবুকের ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর মাহাবুবা মোহাম্মদ বাবন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর শামিমা সরকারসহ হার্টসবুকের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, মালয়েশিয়া, হংকং, ইউক্রেন, তাইওয়ান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, সোমালিয়া, নাইজেরিয়া ও ফিলিপাইনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের সময় হার্টসবুকের চেয়ারম্যান অ্যান্ড সিইও মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল বলেন, বিশ্বে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে হার্টসবুক (heartsbook.com) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন ফেসবুক ইউজারের বন্ধু সংখ্যা ৫ হাজার পর্যন্ত সীমাবদ্ধ। অথচ হার্টসবুকে একসঙ্গে ১০ হাজার বন্ধু বানানো যাবে। এছাড়াও লাইভ ভিডিও এবং ওয়েব সিস্টেম রয়েছে হার্টসবুকে। যে কোনো স্মার্ট ফোনের গুগল প্লে স্টোর থেকে heartsbook.com লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোডের পর সাইনআপ করে সহজেই হার্টসবুক ব্যবহার করা যাবে।

এক প্রশ্নের জবাবে হার্টসবুকের সিইও বলেন, এটা শতভাগ নিরাপদ। কোনো রকমের তথ্য চুরির সম্ভাবনা নেই। সেভাবেই এটা তৈরি করা হয়েছে। বাংলাদেশে আজকে চালু হলে। ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..