বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ওফনেক্সট’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ওফনেক্সট’
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি

বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ওফনেক্সট’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ওফনেক্সট’
ওফনেক্সট এর অফিসিয়াল লোগো।

বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ‘ওফনেক্সট (WOFNEXT)’ নামের একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটি একটি বহুজাতিক কোম্পানির উদ্যোগ, যার লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের জন্য স্বাধীন, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর একটি ডিজিটাল যোগাযোগ মাধ্যম তৈরি করা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আয়ান খান হিমেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০২৫ সালের নভেম্বর মাস থেকে বাংলাদেশে ওফনেক্সটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, এই প্ল্যাটফর্মে থাকছে কিছু আধুনিক ও ব্যতিক্রমধর্মী ফিচার, যা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর চেয়ে আলাদা করবে ওফনেক্সটকে। বিশেষ করে বাকস্বাধীনতা রক্ষা এবং নিরাপদ ও সম্মানজনক অনলাইন পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করে অ্যাপটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে এটি আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশের ব্যবহারকারীদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়।

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে ক্রমবর্ধমান সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য এটি হতে পারে একটি স্বাধীন ও নিরাপদ বিকল্প।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..