ফেসবুকে পবিত্র কুরআন ও মহানবী (সা:) কে অবমাননাকর মন্তব্য, যুবক গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফেসবুকে পবিত্র কুরআন ও মহানবী (সা:) কে অবমাননাকর মন্তব্য, যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

ফেসবুকে পবিত্র কুরআন ও মহানবী (সা:) কে অবমাননাকর মন্তব্য, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
ফেসবুকে পবিত্র কুরআন ও মহানবী (সা:) কে অবমাননাকর মন্তব্য, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পবিত্র কুরআন ও মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় সাকিব শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) উপজেলার তারাব পৌরসভার মাসাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আতিবুজবাড়ীয়া এলাকার জসিম শেখের ছেলে। বর্তমানে তারাব পৌরসভার মাসাব এলাকার সোহেল রানার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি মিয়া।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি লিয়াকত মিয়া বলেন, তারাব পৌরসভার মাসাব এলাকায় সাকিব শেখ নামের এক যুবক সোশ্যাল মিডিয়ায় ফেইসবুকে পবিত্র কুরআন ও মহানবী হযরত মোহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তিমুলুক পোস্ট করেন। মূহুর্তের মধ্যেই পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম জনতা জড়ো হতে থাকেন।

এসময় স্থানীয় জনতা তাকে ঘেরাও করে রাখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সাকিব শেখকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। তাকে সকালে আদালতে প্রেরণ করা হবে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..