বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক রণজিৎ মোদকের ‘অতৃপ্ত আঁখি’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক রণজিৎ মোদকের ‘অতৃপ্ত আঁখি’
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক রণজিৎ মোদকের ‘অতৃপ্ত আঁখি’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক রণজিৎ মোদকের ‘অতৃপ্ত আঁখি’

অমর একুশে বইমেলায় এবার প্রকাশ হয়েছে শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট রণজিৎ মোদকের আরো একটি নতুন বই। বিভিন্ন সময়ে প্রকাশিত ও অপ্রকাশিত তাঁর লেখা কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে ‘অতৃপ্ত আঁখি’। মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২২-এ অতৃপ্ত আঁখি বইটি পাওয়া যাবে। বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরে রৌদ্রছায়ার ৬৮নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটিতে মোট ৫৬টি কবিতা স্থান পেয়েছে। এটি লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটি অমর একুশে বইমেলা ও রকমারি ডটকমে পাওয়া যাবে। কাব্যগ্রন্থ ছাড়াও এরআগে প্রবন্ধ, গল্প ও ইতিহাসের বই প্রকাশিত হয়েছে।

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নারান্দিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন রণজিৎ মোদক। তিনি ছোটবেলা থেকেই লেখালেখি ও আঁকাআঁকি করতেন। পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে দীর্ঘ ৩৮ বছর সুনামের সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সাংবাদিকতা করেছেন। প্রবীন সাংবাদিক রণজিৎ মোদক ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি। বর্তমানে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের এর প্রতিষ্ঠাতা সভাপতি নিয়োজিত আছেন। রণজিৎ মোদক একাধারে লেখক, সাংবাদিক ও নিবেদিত প্রাণ একজন সংগঠক।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..