বক্তাবলীতে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলীতে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

বক্তাবলীতে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
বক্তাবলীতে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা

ফতুল্লার বক্তাবলীতে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই ইটভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী বক্তাবলীর মেসার্স নবীন ব্রিকস ম্যানুকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তামশিদ ইরাম খানের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী শিল্পকারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর দৃঢ়প্রতিজ্ঞ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..