নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার ১১ নভেম্বর বাদ মাগরিব ফতুল্লা থানা যুবলীগের সহ-সভাপতি মোঃ বরকতউল্লাহ’র উদ্যোগে বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন কার্যালয়ে কেক কাটেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী এম শওকত আলী।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া থানা যুবলীগের সহ-সভাপতি বরকতউল্লাহ, থানা যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম যুবলীগ নেতা আনোয়ার হোসেন, নাসির মাদবর, ইউপি সদস্য আতাউর রহমান, জাহাঙ্গীর হোসেন, আকিলউদ্দিন, জলিল গাজী, আমজাদ হোসেন, বাছির মিয়া, সালাউদ্দিন, রিংকু, সিরাজুল ইসলাম, কামাল হোসেন, ববি বাদল, রাসেদুল সুমন, আক্কা, জুয়েল সহ আরো অনেকে ছিল।
আপনার মন্তব্য প্রদান করুন...