বক্তাবলীতে মুফতি মনির হোসেন কাসেমীর পক্ষে বিএনপির গণসংযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলীতে মুফতি মনির হোসেন কাসেমীর পক্ষে বিএনপির গণসংযোগ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

বক্তাবলীতে মুফতি মনির হোসেন কাসেমীর পক্ষে বিএনপির গণসংযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
বক্তাবলীতে মুফতি মনির হোসেন কাসেমীর পক্ষে বিএনপির গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর পক্ষে বক্তাবলী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ আহম্মেদ।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে বক্তাবলী বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ আহম্মেদ। এ সময় ফতুল্লা থানা বিএনপি, বক্তাবলী ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং মুফতি মনির হোসেন কাসেমীর পক্ষে সমর্থন ও খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তারা উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

স্থানীয় এলাকাবাসীর মাঝেও এ গণসংযোগে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..