বক্তাবলীর সামেদ আলীর সাজানো মামলায় রহিম হাজ্বীর জামিন লাভ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলীর সামেদ আলীর সাজানো মামলায় রহিম হাজ্বীর জামিন লাভ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

বক্তাবলীর সামেদ আলীর সাজানো মামলায় রহিম হাজ্বীর জামিন লাভ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
বক্তাবলীর সামেদ আলীর সাজানো মামলায় রহিম হাজ্বীর জামিন লাভ

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর আকবরনগর গ্রামের মূর্তিমান আতংক, হত্যা সহ একাধিক মামলার আসামী, সন্ত্রাসী ও চাদাঁবাজ সামেদ আলী বাহিনীর সাঁজানো মামলায় জামিন পেলেন সামেদ আলীর চিরশত্রু রহিম হাজ্বী।

রবিবার (২৪ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাওছার আলমের আদালত রহিম হাজ্বী সহ ৫ জনের জামিন মঞ্জুর করেন।
জামিন প্রাপ্তরা হলেন- হাজ্বী আব্দুর রহিম, ফুলচাঁন মাদবর, মিলন, আবু বক্কর ও আবুল হাশেম।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর দুপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সামেদ আলী বাহিনীর সাথে রহিম হাজ্বী বাহিনীর মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড গুলি ও ১ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

রহিম হাজ্বী, তার পুত্র মিলন, বোনের ছেলে এরশাদ, জিয়াদ, সিয়াম, সামেদ আলীর স্ত্রীকে সহ ৭ জনকে আটক করে। পুলিশ রহস্যজনক কারণে সামেদ আলীর স্ত্রীকে ছেড়ে দিয়ে রহিম হাজ্বীর লোকদের কোর্টে সোপর্দ করে।

পরে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সেই মামলায় নামীয় ৩৮ জনকে আসামী করে। তার মধ্যে রহিম হাজ্বীর ৩২ জন ও সামেদ আলীর ৬ জন।

সামেদ আলীর পক্ষে একটি ও রহিম হাজ্বীর পক্ষে আরো ২টি মামলা দায়ের করা হয়। সামেদ আলীর মামলায় রহিম হাজ্বীসহ ৫ জন জামিন লাভ করে। গত বৃহস্পতিবার পুলিশের দায়েরকৃত মামলায় রহিম হাজ্বীসহ ৭ জন জামিন পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..