বক্তাবলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময় দেওভোগে যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ফতুল্লায় খেজুর গাছ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন হাসান ভূইয়া আমি স্বতন্ত্র হলেও আমি জনগণের প্রার্থী : শাহ আলম নারায়ণগঞ্জে বিএনপির ২০ নেতা বহিষ্কার বক্তাবলীতে মনির হোসেন কাসেমীর গণসংযোগে জনস্রোত নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকে নির্বাচিত করবে : শাহ আলম ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার এক নারায়ণগঞ্জ-৫ আসনের চার প্রার্থীকে জরিমানা বন্দরের শীর্ষ সন্ত্রাসী সুজনসহ দুইজন গ্রেফতার, রিভালবার-গুলি উদ্ধার নেতাকর্মীদের হুমকিদাতাদের নাম প্রকাশ করবেন শাহ আলম হুমকি পাচ্ছে প্রভাবশালী প্রার্থীদের নেতাকর্মীরা! দিচ্ছে কে? নির্বাচনের পরিবেশ নষ্ট করলে আইনে সর্বোচ্চ প্রয়োগ করে ব্যবস্থা নেয়া হবে : রিটার্নিং কর্মকর্তা সরকারের কাছে শাহ আলমের প্রত্যাশা ‘ভোটের ফলাফল যাতে ঘুরিয়ে না দেওয়া হয়’

বক্তাবলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
বক্তাবলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর পক্ষে বক্তাবলী ইউনিয়নে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদের নেতৃত্বে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এসব নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়।

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে পৃথক পৃথকভাবে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়।

নির্বাচনী ক্যাম্প উদ্বোধনকালে ফতুল্লা থানা বিএনপি ও বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

এসময় বিএনপির নেতারা বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। বক্তাবলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা চালানো হবে বলেও তারা জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..