বক্তাবলী ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলী ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

বক্তাবলী ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
বক্তাবলী ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ বলেছেন, গণতন্ত্র রক্ষার জন্য বেগম খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নাই। তাকে সরকার ক্ষমতা হারানোর ভয়ে মুক্তি দিবেনা। আন্দোলনের মাধ্যমে মা-মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। যারা দলের আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে তাদের আগামীতে যুবদলের যে কমিটি গঠন করা হবে অগ্রাধিকার দেয়া হবে। বক্তাবলী ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শনিবার (১৯ অক্টোবর) বিকালে বক্তাবলীর ১নং ওয়ার্ডের নবীনগরে বক্তাবলী ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ হাসান আলীর সভাপতিত্বে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আমির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আবুল খায়েরের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লাভলু, সাজেদুল ইসলাম সেলিম, মোঃ কামাল হোসেন, মোঃ রয়েল চৌধুরী, মোঃ নুর এ আলম, আব্দুল খালেক টিপু, মোঃ মনির হোসেন, থানা আহবায়ক কমিটির সদস্য মোঃ শারজাহান, মোঃ সেলিম, খায়রুল আলম জসিম, শাহজাহান চৌধুরী লিটন প্রমুখ।

বক্তব্য রাখেন আমির হোসেন, নজরুল ইসলাম, মোঃ মিলন মিয়া, মোঃ রহমত, হালিম আজাদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোঃ হাসান আলী বলেন, সরকার পতনের ভয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছেনা। ঠুনকো ও সাজানো মামলায় ৭৫ বছরের বৃদ্ধা ও ৩ বারের প্রধানমন্ত্রীকে হিংসাত্মক মুলক ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে সকল যুবদল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে আহবান জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..