বক্তাবলী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নিজেই যখন রোগী!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নিজেই যখন রোগী!
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

বক্তাবলী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নিজেই যখন রোগী!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
বক্তাবলী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নিজেই যখন রোগী!

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর কানাইনগর সরিফুন্নেছা উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু সায়েম ৫ বছরের মধ্যে ১০ দিন না গিয়ে নিয়মিত সরকারী বেতন তুলছেন বলে অভিযোগ ওঠেছে। অথচ বক্তাবলী ইউনিয়নের প্রায় ৫০ হাজার জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দেয়ার জন্য সরকার এমবিবিএস ডিগ্রীধারী একজন ডাক্তার নিয়োগ দেয়।

মেডিকেল অফিসার হিসেবে ডাঃ আবু সায়েমকে সরকার নিয়োগ দিলেও তিনি গত ৫ বছরে ১০ দিনও উপস্থিত হননি।তার পরিবর্তে মেডিকেল এসিস্ট্যান্ট রোগীদের চিকিৎসা সেবা প্রদান করায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

শনিবার থেকে জেএসসি/জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। বক্তাবলী ইউনিয়ন ও আলীরটেক ইউনিয়ন সহ সদর উপজেলার কয়েকটি স্কুলের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে। সেখানে পরীক্ষার্থীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিকেল টিমের প্রধান ডাঃ আবু সায়েমকে রাখা হলেও তিনি সেখানে যাননি।

এছাড়াও তিনি কোনদিন যান না। অথচ সরকারী বেতন বাবদ মাসে ৭০ হাজার টাকা করে গত পাঁচ বছরে প্রায় ৪৮ লাখ টাকা বেতন বাবদ ঠিকই তুলে নিয়েছেন।

বক্তাবলী সরিফুন্নেছা উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আবু সায়েম ভূইয়া বলেন, আমি হার্টের রোগী। নিয়মিত না গেলেও উপজেলায় থাকি। আজও লক্ষ্মীনগর মাদ্রাসা কেন্দ্রে আমি ও টিম ছিল। ভাগ করে কেন্দ্রে মেডিকেল টিম দেয়া হয়েছে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ ইমতিয়াজ এর মুঠোফোনে জানতে চাইলে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি দেখছি। ডিজি মহোদয়কে অবগত করবো।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..