বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি : যুক্তরাষ্ট্র
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি : যুক্তরাষ্ট্র
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি : যুক্তরাষ্ট্র

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি : যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও বলেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাজনৈতিক বিরোধীদলীয় কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার ও নির্বাচনের দিনে অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে নির্বাচন ইস্যুতে করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ম্যাথিউ মিলার বলেন, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। অন্য পর্যবক্ষেকদের সঙ্গেও আমরা আমাদের মতামত শেয়ার করেছি, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনের সময় ও নির্বাচনের আগের মাসগুলোতে সহিংসতার নিন্দা জানাই আমরা। সব দলকে সহিংসতা পরিহারের আহ্বানও জানাই।

এ ছাড়া তদন্তসাপেক্ষে সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনারও তাগিদ দিয়েছেন তিনি। সব দল নির্বাচনে অংশ না নেওয়ায় যুক্তরাষ্ট্র হতাশ বলেও মন্তব্য করেন ম্যাথিউ মিলার।

এর পর অন্য এক প্রশ্নে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয় যখন আপনারা বলছেন, বাংলাদেশে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য হয়নি, তা হলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না? জবাবে ম্যাথিউ মিলার ইংরেজিতে দুটি শব্দ উচ্চারণ করেন। তা হলো ‘নো, নো’।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..