বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিকু খানের শুভেচ্ছা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিকু খানের শুভেচ্ছা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিকু খানের শুভেচ্ছা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিকু খানের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ সদর থানা শাখার সভাপতি জিকু খান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় জিকু খান বলেন, “বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমি দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। জিকু খান বলেন, ১৯৭৮ সালের এই দিনে দেশের এক চরম ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বার্তায় জিকু খান আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও দেশের মানুষের অধিকার আদায়ে ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জিকু খান তার বার্তায় উল্লেখ করেন। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অন্যান্য গণসংযোগমূলক কার্যক্রম।

এই বার্তায় তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জিকু খান আশা প্রকাশ করেন যে, বিএনপির নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষের অধিকার সুরক্ষিত হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..