বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আসছেন তারেক রহমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আসছেন তারেক রহমান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময় দেওভোগে যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ফতুল্লায় খেজুর গাছ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন হাসান ভূইয়া আমি স্বতন্ত্র হলেও আমি জনগণের প্রার্থী : শাহ আলম নারায়ণগঞ্জে বিএনপির ২০ নেতা বহিষ্কার বক্তাবলীতে মনির হোসেন কাসেমীর গণসংযোগে জনস্রোত নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকে নির্বাচিত করবে : শাহ আলম ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার এক নারায়ণগঞ্জ-৫ আসনের চার প্রার্থীকে জরিমানা বন্দরের শীর্ষ সন্ত্রাসী সুজনসহ দুইজন গ্রেফতার, রিভালবার-গুলি উদ্ধার নেতাকর্মীদের হুমকিদাতাদের নাম প্রকাশ করবেন শাহ আলম হুমকি পাচ্ছে প্রভাবশালী প্রার্থীদের নেতাকর্মীরা! দিচ্ছে কে? নির্বাচনের পরিবেশ নষ্ট করলে আইনে সর্বোচ্চ প্রয়োগ করে ব্যবস্থা নেয়া হবে : রিটার্নিং কর্মকর্তা সরকারের কাছে শাহ আলমের প্রত্যাশা ‘ভোটের ফলাফল যাতে ঘুরিয়ে না দেওয়া হয়’

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আসছেন তারেক রহমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

‎‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নারায়ণগঞ্জে আসছেন। এইদিন আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে একটি জনসভা যোগ দিবেন বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

‎এরইমধ্যে জনসভাটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসকের সহযোগিতা চেয়ে মঙ্গলবার একটি আবেদনপত্র পাঠানো হয়েছে।

‎আবেদনে উল্লেখ করা হয়, জনসভায় যোগদানের জন্য জরুরি প্রয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হেলিকপ্টার অবতরণের জন্য পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত করা প্রয়োজন। পাশাপাশি জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রশাসনিক সহায়তার বিষয়েও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।

‎জেলা বিএনপির পক্ষ থেকে জানা গেছে, ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরদিন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রার্থীদের প্রচার শুরু হবে।

‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ আবেদনপত্রে সংশ্লিষ্ট সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..