বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জেলা প্রশাসনের আর্থিক সহায়তা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জেলা প্রশাসনের আর্থিক সহায়তা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ জেলার আহত ছাত্র-জনতার মধ্যে ১৫ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২১ আগষ্ট) দুপুর ১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সহায়তা প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে ও সমাজকল্যান কমিটির অর্থায়ণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক আহত ছাত্র-জনতার মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ সাকিব আল রাব্বী, সমাজসেবা অধিদফতরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মোঃআসাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ফারহানা মানিক মুনা, সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ রাতুল, সাইদুর রহমান ও সহ-সমন্বয়ক লুবনা আক্তার সহ আহতদের পরিবারের সদস্যরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার মধ্যে আর্থিক সহায়তা পেয়েছেন বন্দরের মুসাপুরের (শ্রমিক) জুম্মান, আর.পি.সাহা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান, তোলারাম কলেজের ছাত্র সাইফুল ইসলাম, ফতুল্লার ইসদাইরের (শ্রমিক) মোহাম্মদ সুমন, খানপুরের (শ্রমিক) ফাহিম, ফতুল্লার এনায়েতনগরের (শ্রমিক)সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র আলী হোসেন, ফতুল্লার কায়েমপুরের (শ্রমিক) আব্দুল সালাম মুন্না, চানমারির (শ্রমিক) মোঃরাজু, সরকারি তোলারাম কলেজের ছাত্র সাগর মাহমুদ, খানপুরের জুবায়ের আহমেদ সাজিদ, চানমারির রিকশাচালক আব্দুস সালাম, ফতুল্লা স্টেশনের মোঃ জুবায়ের হোসেন, বার একাডেমীর ছাত্র মোঃ সুমন ও নাজিমউদ্দিন ভূইয়া কলেজের শিক্ষার্থী ইয়ামিন। সকলকে পনের হাজার করে টাকা প্রদান করা হয়।

এসময় আসাদুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ একটা তালিকা আমাকে দিলে আমরা মন্ত্রণালয়ে পাঠাবো তাহলে তোমাদের জন্য আর্থিক সাহায্যের একটা প্রস্তাব প্রণয়ন করা সম্ভব হবে। বর্তমান আমার কাছে যা ছিলো তার সাথে জেলা প্রশাসকের সহায়তা প্রাথমিকভাবে তোমাদের ক্ষতিপূরণ সহায়তার জন্য এই যথাসামান্য একটি আর্থিক সাহায্য করেছি। যাদের হাত বা পা হারিয়েছে তারাও আমাদের অফিস চানমারী ফরিদা ভবনে ওখানে গিয়ে একটা দরখাস্ত করলে আমরা প্রতিবন্ধী ভাতার একটা ব্যবস্থা করে দিবো এবং দ্রুত যাতে পাই তারও ব্যবস্থা করে দিবো।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..