ব্যবসায়ী বাবলু হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ব্যবসায়ী বাবলু হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

ব্যবসায়ী বাবলু হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
ব্যবসায়ী বাবলু হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় মাহবুবুল হক বাবুল (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) রাতে ৪ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ৫ জনকে আসামী করে নিহতের ছোট ভাই মাজারুল হক খোকন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। এ হত্যাকান্ডের ঘটনায় ২নং আসামী রাকিব (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের বড় ভাই জুয়েল রানা জানান, বাবলুর হাজীগঞ্জ বাজারে টিভি-ফ্রিজ মেরামতের দোকান আছে। তিনি বাজারের দোকানগুলোতে জেনারেটরের সংযোগ দিয়ে ব্যবসা করেন। স্থানীয় আলম, রাকিব, খালেকসহ অজ্ঞাত আরও কয়েকজনের সঙ্গে জেনারেটরের ব্যবসা নিয়ে তার বিরোধ চলে আসছিল। রবিবার রাত ৩টার দিকে বাবলু তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা আলম গংরা বাবলুর পথরোধ করে। পরে তাদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে তারা বাবলুকে এলোপাতাড়ি কিলঘুষি মারে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা বাবলুকে উদ্ধার করে শহরের খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এসআই মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত রাকিবকে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..