নারায়ণগঞ্জের কাগজ : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃর্ক নারায়নগঞ্জ জেলার সদর ও রূপগঞ্জ সহ মোট ১০ উপজেলার শতভাগ বিদ্যুতায়ন শুভ উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বুধবার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহযোগীতায় ও বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানী অধিদপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা থেকে এই ভিডিও কনফারেন্সে সরাসরি যোগ দেন।
বাংলাদেশকে পল্লী অঞ্চলের সর্বস্তরের জনগণকে বিদ্যুৎ সেবার আওতায় আনার লক্ষ্যে বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবার লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের ৪৬১ উপজেলার মধ্যে ৩৪০উপজেলা শতভাগ বিদ্যুতায়নে রয়েছে এর মধ্যে বর্তমান সরকার কতৃর্ক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১সেপ্টেম্বর ২০১৯ এর ১০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে ২০১ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন এবং ১৩৯টি উপজেলাকে খুব শীঘ্রই শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে উদ্বোধন করার প্রত্যয় ব্যক্ত করেন মাননীয় প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী কতৃর্ক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকৃত শতভাগ বিদ্যুতায়ন ১০টি উপজেলা হচ্ছে নারায়ণগঞ্জ সদর, রূপগঞ্জ, মতলব দক্ষিন, কোম্পানীগঞ্জ, জয়পুরহাট সদর, পাঁঁচবিবি, আক্কেলপুর, পবা, হরিপুর, ঘোড়াঘাট।
১৯৭৮ থেকে ২০০৮ পর্যন্ত বিগত ৩০বছর আরইবি’র কার্যক্রম ছিলো গ্রাহক সংযোগ সংখ্যা ৭৪ লক্ষ, বিদ্যুৎ সুবিধাভোগী ২৮%, বিদ্যুৎ গ্রহণের স্বক্ষমতা ২ হাজার মেগাওয়াট, বিতরণ লাইন ২ লক্ষ ১৭ হাজার এবং সিস্টেম লস ১৮%। কিন্তু বর্তমান সরকারের ২০০৯ থেকে ২০১৯ এই ১০ বছরেও আরইবি’র কার্যক্রম ছিলো গ্রাহক সংযোগ সংখ্যা ১ কোটি ৯০ লক্ষ, বিদ্যুৎ সুবিধাভোগী ৬৬%, বিদ্যুৎ গ্রহণের স্বক্ষমতা ১০ হাজার মেগাওয়াট, বিতরণ লাইন ২ লক্ষ ৪৩ হাজার, সিস্টেম লস সংখ্যা ছিলো ১০.৯১% যা বিগত ৩০ বছরের অনেক এবং মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি উপজেলার মানুষকে বিদ্যুতায়নের সকল প্রকার সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করছে।
মুজিব বর্ষকে সেবা বর্ষ হিসেবে পালন, জনগনের শতভাগ বিদ্যুৎ নিশ্চিত, ‘আলোর ফেরিওয়ালা’ মাধ্যমে গ্রাহক হয়রানি নিরসনে কর্মসূচির অব্যাহত করা, গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক, ‘আমার গ্রাম-আমার শহর’ বিনির্মাণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত, দূর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পেপারলেস অফিস বাস্তবায়ন, পরিবেশ বান্ধব ২০০০ সোলার সেচ পাম্প স্থাপন, তারুন্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে বেকার যুবকদের প্রশিক্ষণ, কৃষি এবং শিল্প ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা প্রদানে উৎসাহিত করাই মুজিব বর্ষে বিআরইবি তথা পল্লী বিদ্যুৎ সমিতির লক্ষ্য।
প্রধানমন্ত্রী কতৃর্ক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি উপজেলার মধ্যে নারায়ণগঞ্জ জেলার সদর ও রূপগঞ্জ উপজেলাকেও শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রী এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব একেএম সেলিম ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার, নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার নাহিদা বারিক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এর চেয়ারম্যান হায়দার খান কাজল, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ, প্রফেসর ড. শিরিন বেগম, নারায়নগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রোমন রেজা, নারায়নগঞ্জ জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফজলুল হক ভূইয়া মন্টু প্রমূখ।
আপনার মন্তব্য প্রদান করুন...