ভুইগড়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ভুইগড়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ভুইগড়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
ভুইগড়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভুইগড়ে সড়ক দুর্ঘটনায় শাহা আলী ওরফে জীবন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। গত রবিবার (১১ ফেব্রুয়ারী) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা থানার ভূইগড় রূপায়ন টাউন সংলগ্ন সড়কে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত শাহা আলী ওরফে জীবন ফতুল্লা থানার কায়েমপুরস্থ মোঃ আবির মিয়ার পুত্র।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক বাপ্পী জানায়, জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় নিহত শাহা আলী ওরফে জীবন দুর্ঘটনার শিকার হন। এবং ঘটনাস্থলেই মারা যান। নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী কোন যানবাহনের চাকায় পৃস্ট হয়ে তার মৃত্যু হয়েছে। প্রথমে পরিচয় না পেলেও সকালের দিকে নিহতের স্বজনেরা তার পরিচয় নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..