মধ্যরাতে খাবার হাতে অসহায়দের পাশে মীর সোহেল আলী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মধ্যরাতে খাবার হাতে অসহায়দের পাশে মীর সোহেল আলী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

মধ্যরাতে খাবার হাতে অসহায়দের পাশে মীর সোহেল আলী

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ মে, ২০২০
মধ্যরাতে খাবার হাতে অসহায়দের পাশে মীর সোহেল আলী

করোনা ভাইরাসের কারণে দিনব্যাপী অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। কিন্তু যাদের ঘর নেই, বাড়ি নেই, রান্না করার উপায় নেই। তাদের কথা মাথায় রেখে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী এবার রান্না করা খাবারের ব্যবস্থা করেছেন অসহায় কর্মহীন ছিন্নমূল মানুষের জন্য। শুক্রবার মধ্যরাতে চাষাড়া, পঞ্চবটি, ফতুল্লা ও বিসিক রোড এলাকায় মীর সোহেল আলীর ব্যাক্তিগত উদ্যোগে দুঃস্থ, অসহায় ও কর্মহীন ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

চাষাড়া প্লাটফর্মে শুয়ে আছেন প্রায় ৫৬ বছর বয়সী এক বৃদ্ধ অনাহারক্লিষ্ট, শরীরে কথা বলতেও কষ্ট হচ্ছে। খাবারের প্যাকেট দেখে হাত বাড়িয়ে দেন। পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে খাবার তুলে দেন মীর সোহেল আলী।

অপরদিকে প্রায় ৫৬ বছর বয়সী এক বৃদ্ধা ভিক্ষার আশায় বসে আছেন মেয়েকে নিয়ে। জানালেন, দুজনেই গতকাল দুপুর থেকে অভুক্ত। তাদের হাতে দেওয়া হয় দুটি খাবারের প্যাকেট। দেরি করেননি, গোগ্রাসে গিলেছেন ক্ষুধার্ত মা-মেয়ে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন, করোনা ভাইরাসের জন্য সারাদেশ এখন কঠিন সময়ের মধ্যদিয়ে অতিক্রম করছে। এরজন্য সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে গরীব-দুঃখীরা। তারা অনাহারে-অনিদ্রায় কোনরকম দিন কাটাচ্ছে। তাই এই দুঃসময়ে এদের মুখে একটু খাবার পৌছে দিতেই আমার এই তুচ্ছ একটি চেষ্টা। আমার ধারণা এ থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই গরীব-দুঃখীদের মাঝে একটু খাবার পৌঁছে দিতে এগিয়ে আসবে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আমার সামর্থ্য অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃতে আর্ত-মানবতার সেবায় আমরা অসহায় মানুষের পাশে আছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা শফিউল্লাহ বাচ্চু, মোঃ রিপন, সাইফুল ইসলাম সোয়াদ, মিজানুর রহমান দিপু, হানিফ প্রধান, মোঃ আল-আমিন, মনির হোসেন, মোঃ ইউসুফ, আমির ফয়সাল, রকি ভান্ডারী, সজিব সরদার, কাজী ওয়াসিম, শফিউল্লাহ হোসেন নিলয়, জাহাঙ্গীর হোসেন খোকা, সাইফুল ইসলাম অনিক, শেখ মোঃ রুমিন, সজিব হোসেন, মোঃ হৃদয়, মোঃ জুয়েল, মোঃ পারভেজ, জসিম, নাজিমুদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..