মাইলস্টোনে শিক্ষার্থীদের মৃত্যুতে বিএনপি নেতা শাহ্ আলমের শোক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মাইলস্টোনে শিক্ষার্থীদের মৃত্যুতে বিএনপি নেতা শাহ্ আলমের শোক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

মাইলস্টোনে শিক্ষার্থীদের মৃত্যুতে বিএনপি নেতা শাহ্ আলমের শোক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
মাইলস্টোনে শিক্ষার্থীদের মৃত্যুতে বিএনপি নেতা শাহ্ আলমের শোক

সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যু এবং আগুনে দগ্ধ হয়ে বহু শিক্ষার্থীর গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ্ আলম।

এক শোকবার্তায় তিনি বলেন, “উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানি এবং আহত হওয়ার সংবাদ গভীরভাবে ব্যথিত করেছে। এই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশের ভাষা খুঁজে পাওয়া কঠিন। নিহতদের পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “আমি নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, যাতে দুর্ঘটনার যথাযথ তদন্ত হয় এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।”

বিএনপি নেতা মোহাম্মদ শাহ্ আলম এই দুর্ঘটনাকে জাতির জন্য এক গভীর শোকাবহ মুহূর্ত বলে অভিহিত করেন এবং সকলের প্রতি আহ্বান জানান, যেন তারা এই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ায়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..