মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান নারায়ণগঞ্জের ডিসির
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান নারায়ণগঞ্জের ডিসির
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান নারায়ণগঞ্জের ডিসির

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান নারায়ণগঞ্জের ডিসির

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা জানি আপনাদের অনেক সমস্যা ও সীমাবদ্ধতা আছে, তার মধ্যে অন্যতম মাঠের অভাব। কিন্তু সীমাবদ্ধতা নিয়ে ভাবলে চলবে না। বিশ্ববিখ্যাত খেলোয়াড়দের ইতিহাস দেখুন, তারা কীভাবে নিজের যোগ্যতা দিয়ে জায়গা তৈরি করেছে। আমাদেরও ভাবতে হবে- আমার লক্ষ্য কী, এবং সেখানে পৌঁছাতে আমাকে কী করতে হবে। আমাদের সম্পদ আপনারা; আপনাদেরকে যোগ্য সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, “আমাদের শারীরিকভাবে ফিট ও শক্তিশালী থাকতে হবে। আন্তর্জাতিক ম্যাচে আমরা যে ফার্স্ট মুভমেন্ট, ক্যাপাসিটি ও স্ট্যামিনা দেখি, সেটি আমাদেরও তৈরি করতে হবে। যদি আমরা সেই স্ট্যামিনা গড়ে তুলতে পারি, তাহলে বিশ্ব অঙ্গণে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়া সম্ভব। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে আরও দক্ষ ও যোগ্য হতে হবে। মানুষের অসাধ্য কিছু নেই- মনোবল দৃঢ় থাকলে সফলতা আসবেই।”

তিনি বলেন, “পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই নিজেদেরও প্রতিদিন পরিবর্তন করতে হবে। আজ যেমন খেলেছি, ৭ দিন পর আরও ভালোভাবে খেলতে পারব-এই চিন্তা নিয়ে যোগ্যতার স্কেল বাড়াতে হবে। নইলে অ্যাভারেজে টিকে থাকা গেলেও সমাজে কোনো ভূমিকা রাখা সম্ভব নয়।”

মাদক বিষয়ে জেলা প্রশাসক বলেন, “মাদকের ভয়াল থাবা সমাজকে গ্রাস করছে। প্রত্যেকে যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার না হই, তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। যে ছেলে মাদকাসক্ত হচ্ছে, সে কোনো পরিবার, প্রতিষ্ঠান বা সমাজে বড় হচ্ছে- আমরা কি সেই জায়গায় দায়িত্ব পালন করছি? প্রত্যেকেরই নাগরিক দায়িত্ব রয়েছে; তা নিজ নিজ অবস্থান থেকে পালন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বাহাউদ্দিন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, প্রধান কার্যালয়ের উপপরিচালক দীবজয় খীসা প্রমুখ।

ফাইনাল ম্যাচে সদর উপজেলা ফুটবল দল ২–১ গোলে রূপগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে শপথ পাঠের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..