মাদক মামলায় সেই ‘হিরু আলম’র যাবজ্জীবন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মাদক মামলায় সেই ‘হিরু আলম’র যাবজ্জীবন
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

মাদক মামলায় সেই ‘হিরু আলম’র যাবজ্জীবন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
মাদক মামলায় সেই ‘হিরু আলম’র যাবজ্জীবন

মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডলকে (৪০) যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিজ্ঞ বিচারক মো. আমিনুল হক এ রায় প্রদান করেন। সেই সাথে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয় এই রায়ে।

রায় ঘোষণার সময়ে আসামি হিরু আলম ওরফে হিরু মন্ডল আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হিরু আলম ওরফে হিরু মন্ডল গাইবান্ধার মো. আ. রশিদ মন্ডলের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের সানাপাড় এলাকায় ভাড়া থাকতেন।

কোর্ট পুলিশ পরিদর্শক কাইয়ুম খান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২২ সালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে ৪ হাজার ৫১ পিস ইয়াবাসহ র‌্যাবের কাছে আটক হন হিরু আলম। এঘটনায় দায়েরকৃত মাদক মামলার রায় ঘোষণা হয়েছে আজ। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..