মারধরের অভিযোগে মামলা না নেওয়ায় পরিবারসহ থানায় অবস্থান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মারধরের অভিযোগে মামলা না নেওয়ায় পরিবারসহ থানায় অবস্থান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মারধরের অভিযোগে মামলা না নেওয়ায় পরিবারসহ থানায় অবস্থান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
মারধরের অভিযোগে মামলা না নেওয়ায় পরিবারসহ থানায় অবস্থান

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে মামলার বাদী ইরফান মিয়া (৫০) এবং তার পরিবারের চার সদস্যের ওপর গত রোববার হামলার ৪৮ ঘণ্টা পার হলেও মামলা হয়নি। পরিবারটির অভিযোগ, হামলার ঘটনায় অভিযুক্ত তালিকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের নাম থাকায় পুলিশ মামলা নিচ্ছে না।

হামলার শিকাররা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর এলাকার ব্যবসায়ী ও মামলার বাদী ইরফান মিয়া, তার স্ত্রী রাজিয়া সুলতানা, ছেলে মো. জিদান (১৮) এবং ৫ বছর বয়সী শিশু মোঃ আবদুল্লাহ। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে, শিশু আবদুল্লাহর সামনেই তার বাবা-মা ও ভাইকে মারধর করা হচ্ছে। রাজিয়া সুলতানা দাবি করেছেন, হামলার সময় শিশুটিকেও মারধর করা হয়েছে এবং সে মেরুদণ্ডে আঘাত পেয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হামলার ঘটনায় সরাসরি অংশ নিয়েছেন সাখাওয়াত হোসেনের ল ফার্মের জুনিয়র আইনজীবী খোরশেদ আলম, আল-আমিন এবং সহকারী (মুহুরি) হিরণ বাদশা। তবে সাখাওয়াত হোসেন খান নিজেকে সম্পৃক্ততা থেকে মুক্ত রেখেছেন। তিনি দাবি করেছেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং বিরোধী পক্ষ এসব কাণ্ড ঘটাচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হামলার পরও থানায় মামলা করতে না পেরে বাদী পরিবার গত সোমবার রাত ফতুল্লা মডেল থানার সামনে অবস্থান নিয়েছিলেন। রাজিয়া সুলতানা বলেন, “আমরা ন্যায়বিচারের জন্য আদালতে গিয়েছিলাম, সেখানে আমাদের ৫ বছরের শিশুসন্তানের সামনে এভাবে মারধর করা হবে-কল্পনাও করিনি।” ইরফান মিয়া বলেন, “পুলিশ জানিয়েছে, সাখাওয়াত হোসেনের নাম বাদ না দিলে তারা মামলা নেবে না। আমরা আমাদের অভিযোগ থেকে কাউকে বাদ দেব না।”

ফতুল্লা থানা সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় বাদী রাজিয়া সুলতানা দুটি পৃথক অভিযোগ করেছেন। অভিযোগে নয়জনের নাম উল্লেখসহ আরও পাঁচজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে সাখাওয়াত হোসেন, খোরশেদ আলম, আল-আমিন, বিল্লাল হোসেন এবং সহকারী হিরণ বাদশা রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ইরফান মিয়ার ব্যবসায়িক টাকা আদায় সংক্রান্ত মামলা নিয়ে তর্কের পর হামলা চালানো হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ হাসিনুজ্জামান জানান, “পাল্টাপাল্টি একাধিক অভিযোগ জমা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও দেখেছি। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাখাওয়াত হোসেনকে মামলা থেকে বাদ দিতে চাপ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..