যৌথ অভিযানে চাঁদমারি এলাকার ১৬ মাদকসেবী গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
যৌথ অভিযানে চাঁদমারি এলাকার ১৬ মাদকসেবী গ্রেফতার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

যৌথ অভিযানে চাঁদমারি এলাকার ১৬ মাদকসেবী গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
যৌথ অভিযানে চাঁদমারি এলাকার ১৬ মাদকসেবী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার চাঁদমারি এলাকায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, ফতুল্লা থানা পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা আটক ব্যক্তিদের গাঁজা রাখা ও সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

গ্রেফতার ও সাজাপ্রাপ্তরা হলেন- আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), মোঃ বাচ্চু (৫৫), মোঃ জসিম উদ্দিন (৪০), মামুন, মোঃ কাওসার (৩৭), মুনসুর (৫৫), মোঃ রতন (৩৭), মোঃ জামাল (৩৮), মোঃ শিপন (৩৮), আল-আমিন (৩৭), মোঃ জুয়েল (৪০), মোঃ রাজীব (৪০), মোঃ আকাশ মিয়া (২৪) এবং মিজানুর রহমান (৩৩)।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..