রওজাতুস সালিহীন আলিম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রওজাতুস সালিহীন আলিম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

রওজাতুস সালিহীন আলিম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
রওজাতুস সালিহীন আলিম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক, সফিউদ্দিন আহমদ বলেছেন, লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন, কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাঁদ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে। পৃথিবীর মানুষ আজ জ্ঞান-বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে, আগামীতে আরো এগিয়ে যাবে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভালভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে, সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নেই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখাপড়ায় জ্ঞান আহরণের কাজে ব্যয় করবে, সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে।

রওজাতুস সালিহীন আলিম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী এবং দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার ২৫ জানুয়ারি সকাল ১০টায় মাদ্রাসার ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসা গভর্ণিংবডির সভাপতি ও মোতাওয়াল্লি জনাব আলহাজ¦ হোযায়েফ আল-মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারী শিক্ষক কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজান আলম সাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুস শাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী বিশ^বিদ্যালয় ইসলামীক ষ্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আ.ন.ম রফিকুর রহমান মাদানী। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, মাদ্রাসা গভর্ণিংবডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মমিনুল ইসলাম, মাওঃ মাহবুবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..