রওশন আরা স্কুলের উদ্বোধন ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রওশন আরা স্কুলের উদ্বোধন ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

রওশন আরা স্কুলের উদ্বোধন ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
রওশন আরা স্কুলের উদ্বোধন ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ : উত্তর মাসদাইর গাবতলী এলাকায় রওশন আরা স্কু‌লের উ‌দ্বোধন, চিত্রাঙ্কন প্র‌তি‌যোগীতার পুরষ্কার বিতরণী ও কৃ‌তি শিক্ষার্থী‌দের সংবর্ধনা অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (২৫ ডি‌সেম্বর) সকা‌লে স্কু‌ল ক্যাম্পা‌সে স্কুল‌টির শুভ উ‌দ্বোধনের ঘোষনা প্রদান ক‌রেন স্কু‌লের চেয়ারম্যান মি‌সেস ফের‌দৌ‌সি সা‌রোয়ার সোমা। উ‌দ্বোধন শে‌ষে প‌বিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

উপ‌স্থিত অ‌তি‌থিবৃ‌ন্দের উ‌দ্দে‌শ্যে স্বাগত বক্তব্য প্রদান ক‌রেন রওশন আরা স্কু‌লের প্র‌তিষ্ঠাতা বি‌শিষ্ট আইনজী‌বি মা‌লিক সো‌হেল আহ‌মেদ। স্বাগত বক্তব্য শে‌ষে স্কুল‌টির সাফল্য কামনা ক‌রে শু‌ভেচ্ছা বক্তব্য প্রদান ক‌রেন অনুষ্ঠা‌নে আগত অ‌তি‌থিবৃন্দ। প‌রে চিত্রাঙ্কন প্র‌তি‌যোগীতায় বিজয়ী‌দের মা‌ঝে পুরষ্কার বিতরণ ও কৃ‌তি শিক্ষার্থী‌দের সংবর্ধনা প্রদান করা হয়।

রওশন আরা স্কু‌লের চেয়ারম্যান মিসেস ফের‌দৌ‌সি সা‌রোয়ার সোমা’র সভাপ‌তি‌ত্বে উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত‌ ছি‌লেন, ফতুল্লা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, বি‌শিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী জি.এম ফারুক, প্রবীণ শিক্ষক মোঃ আবুল হা‌শেম এনা‌য়েতনগর ইউ‌নিয়ন ৯নং ওয়ার্ড মেম্বার কামরুল হাসান, এনা‌য়েতনগর ইউ‌নিয়ন মেম্বার আতাউর রহমান প্রধান, এনায়েতনগর ইউ‌নিয়ন মেম্বার মোঃ আলী আকবর, এনায়েতনগর ইউ‌নিয়ন ম‌হিলা মেম্বার রো‌জিনা আক্তার, বি‌শিষ্ট সমাজসেবক হাজী আব্দুল ল‌তিফ।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন মাসদাইর গাবতলী এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যা‌ক্তিবর্গ সহ স্কু‌লের শিক্ষক শিক্ষার্থী ও অ‌ভিভাবকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..