নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য পদে নির্বাচিত হয়েছেন গোগনগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম রফিক।
গত সোমবার স্কুল প্রাঙ্গণে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে রফিকুল ইসলাম রফিক প্রথম বারের মতো কো-অপ্ট সদস্য নির্বাচিত হলেন। ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ কামাল হোসেন কো-অপ্ট সদস্য পদে প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
উল্লেখ্য রফিক মেম্বার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। রফিক কো-অপ্ট নির্বাচিত হওয়ায় অভিবাবক মহলে আনন্দের বন্যা বয়ে যায়।
আপনার মন্তব্য প্রদান করুন...