রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে চা-বিক্রেতার মৃত্যু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে চা-বিক্রেতার মৃত্যু
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে চা-বিক্রেতার মৃত্যু

আবুল কালাম আজাদ, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শনিবার, ২ মে, ২০২০
রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে চা-বিক্রেতার মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে আলিমুদ্দিন (৪৬) নামে এক চা-বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ মে) বিকেলে তার মৃত্যু হয়।

জানা গেছে, সাওরাইল ইউনিয়নের ওই ব্যক্তি বাড়ির অদূরে ফুলতলা বাজারে চা-পান বিক্রি করতেন। গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. নুরুল আলম বলেন, সাওরাইল এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, জ্বর, সর্দি-কাশিতে কালুখালীর সাওরাইলে একজনের মৃত্যু হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত কি-না তা এখনই বলা যাচ্ছে না। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..