রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

আবুল কালাম আজাদ, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার আগামী ৫ মে পর্যন্ত দেশের সকল ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ সব কিছু বন্ধ করেছে। কিন্তু সরকারী এই বিধি নিষেধ না মেনে রাজবাড়ীর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রাখা ও অহেতুক বিভিন্ন যানবাহ চলার দায়ে পৃথক অভিযানে পাংশা ও রাজবাড়ী সদরের বড় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার সারাদিন জেলা শহরের বড় বাজার ও পাংশার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩৬টি মামলা দায়ের কওে ১৩টি দোকান ও কাভার্ড ভ্যান এবং মোটর সাইকেল আরোহীদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লক্ষ ৩৫ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, এসিল্যান্ড নুজহাত তাসনীম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এনডিসি মোঃ রফিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল হুদা, সরকারী বিধি নিষেধ না মেনে অপ্রয়োজনীয় দোকান খোলার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিভিন্ন যানবাহনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মামলা দায়ের করে ১ লক্ষ ৩৫ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহমুদুল হাসানের নেতৃত্বে ১০ জন সেনা সদস্য ও পাংশা থানা এসআই মোঃ এনসের আলী সহ অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগীতায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের এ অভিযানে ২০ আনসার ব্যাটলিয়ন কমান্ডার মকবুল আহম্মেদ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারনে রাজবাড়ীকে লকডাউন ঘোষনা করা হয়েছে। কিন্তু এই লকডাউন উপেক্ষা করে যারা নিয়ম বহির্ভূত ভাবে দোকান খোলা রেখে লোকসমাগম ঘাটানোর দায়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। তবে জনস্বার্থে এ অভিযান চলবে বলে জানান তিনি।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, অহেতুক অপ্রয়োজনীয় বিভিন্ন দোকান খোলা রাখা এ বিভিন্ন যানবাহন চালানো দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মামলা দায়েরের মাধ্যমে জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..