রূপগঞ্জের সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জের সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জের সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
রূপগঞ্জের সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

‘নৌকায় ভোট দিতে হবে, নয়তো পানি-গ্যাস-বিদ্যুৎ থাকবে না’- এমন বক্তব্য দেওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমকে খুঁজছে পুলিশ। তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে মুঠোফোনে এসপি বলেন, ‘প্রশাসনিকভাবে আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনের আয়োজন করতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। এমন সময় ছাত্রলীগের ওই নেতার বক্তব্য সাধারণ জনগণের মনে নেগেটিভ প্রভাব ফেলার সম্ভবনা রয়েছে। তিনি যেভাবেই ওই বক্তব্য দিন না কেন, তা জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাছাড়া তাঁর বক্তব্য নির্বাচন আচরণবিধি লঙ্ঘনেরও শামিল। আমরা ওই নেতাকে খুঁজছি। তাকে অ্যারেস্টের জন্য আমরা চেষ্টা করছি। আশা করি তাকে দ্রুতই অ্যারেস্ট করে তাঁর ওই বক্তব্যের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করতে পারবো।’

এসপি বলেন, ‘তাঁর নামে এখনও কোন মামলা হয়নি। কিন্তু আইনগতভাবে পুলিশ প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে পারে। কেননা নৌকাকে ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ-পানি থাকবে না, এই ধরনের কথা তো কেউ বলতে পারেন না। এটা মানুষের মধ্যে নির্বাচন নিয়ে নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করে। তিনি ওই বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন। সেই দৃষ্টিকোন থেকে তাকে গ্রেপ্তার করে আইনগতভাবে জিজ্ঞাসাবাদ করবো।’

গত শনিবার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মাসুম।

ওই বক্তব্যে তিনি বলেন, ‘নৌকা মার্কায়ই আপনাদের ভোট দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো এই যে আপনাগো পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে এইগুলা কিন্তু কিচ্ছু থাকব না।’

পরে সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আসনটিতে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার।

তবে ছাত্রলীগের ওই নেতার দাবি, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

রোববার সন্ধ্যায় তিনি বলেন, ‘অতীতে অনেকেই রূপগঞ্জের ক্ষমতায় ছিলেন। কিন্তু কেউ এই ঋষিপাড়ার মানুষকে মূল্যায়ন করেননি। গোলাম দস্তগীর গাজী তাদের গ্যাস, বিদ্যুৎ, পানির ব্যবস্থা করেছেন। তাদের মন্দির করে দিয়েছেন। তিনি নির্বাচিত না হলে আবারও ঋষিপাড়ার মানুষ অবহেলিত হবেন। তাদের গ্যাসের সমস্যা, পানির সমস্যা সৃষ্টি হবে। বক্তব্যে আমি সে কথাই বলেছি। বিপক্ষের প্রার্থীরা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করছেন।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..