রূপগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
রূপগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

রূপগঞ্জে নির্বাচনী বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে একটি পক্ষ। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীরের পক্ষ থেকে মামলাটি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ইউপি সচিব বাদী হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়ার অভিযোগে মামলাটি করেছেন। মামলায় ৪৪ জনকে এজাহারনামীয় আসামী করা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলায় আসামী করা হয়েছে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের।

গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জে নির্বাচনী বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হয়। এ সময় ইউপি কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়া হয় একটি প্রাইভেটকারসহ চারটি যানবাহনে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, দাউদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীর এবং ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..