রূপগঞ্জে আরো ১৯ জন করোনা আক্রান্ত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে আরো ১৯ জন করোনা আক্রান্ত
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন

রূপগঞ্জে আরো ১৯ জন করোনা আক্রান্ত

রূপগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
রূপগঞ্জে আরো ১৯ জন করোনা আক্রান্ত

রূপগঞ্জে নতুন করে আরো ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের দেহে কোভিট-১৯ এর ভাইরাস শনাক্ত হয়।

এদিকে বুধবার হোম কোয়ারেন্টাইনে থাকা লাল মিয়া মাষ্টার নামে একজন করোনা রোগীর মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৪ জন। মৃতের সংখ্যা ৩ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন জানান, বুধবার বিকেলে পাওয়া রিপোর্টে ২৮ জনের নমুনার মধ্যে ১৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ১২ মে পাঠানো নমুনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪ জন।

ডা. মামুন আরো জানান, নতুন আক্রান্ত ১৯ জনকে তাদের আক্রান্তের বিষয়টি জানিয়ে কোয়ারেন্টানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের মধ্যে কেউ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিতে চান তাহলে তাদের হাসপাতালে ভর্তি করা হবে।

অপরদিকে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, থানায় আক্রান্ত একজন পরিদর্শক, এক উপ-পরিদর্শক ও ৭ কনস্টেবলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..