রূপগঞ্জে ওটিতে প্রসূতির মৃত্যু, ক্লিনিক ভাঙচুর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে ওটিতে প্রসূতির মৃত্যু, ক্লিনিক ভাঙচুর
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জে ওটিতে প্রসূতির মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
রূপগঞ্জে ওটিতে প্রসূতির মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তবে সুস্থ আছে নবজাতক।

এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেছেন, লাশ ফেলে পালিয়ে গেছে চিকিৎসকসহ সব কর্মকর্তা কর্মচারী। স্বজনদের দাবি, ওই প্রসূতিকে অ্যানেসথেশিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি। সোমবার দিবাগত রাত জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

ওই প্রসূতির নাম লুবনা আক্তার (২৭)। তিনি জেলার আড়াইহাজার থানার গিরদা এলাকার কাপড় ব্যবসায়ী তপন মিয়া স্ত্রী।

স্বজনরা জানান, সোমবার বিকেলে ডা. সোনিয়া রহমানের পরামর্শে লুবনাকে সন্তান প্রসবের জন্য ভুলতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত আটটার অপারেশনের সময় দিলেও ডা. সোনিয়া লুবনাকে ওটিতে নেন ১১টায়।

তাদের দাবি, ওটিতে নিয়ে অ্যানেসথেশিয়া (চেতনানাশক) দেওয়ার পর তার আর জ্ঞান ফিরেনি। তবে প্রসূতিকে চেতনানাশক কে দিয়েছিল তা জানা যায় নাই। যদিও এর আগে নানা অভিযোগে ওই হাসপাতালকে জরিমানা করা হয়েছে। ধারনা করা হচ্ছে, চিকিৎসক ছাড়াই প্রসূতির শরীরে চেতনানাশক প্রয়োগ করা হয়েছে।

স্বজনরা জানান, ওটিতে নেওয়ার দুই ঘণ্টা পর পরিবারের কাউকে কিছু না বলে হাসপাতাল কর্তৃপক্ষ লুবনাকে দ্রুত পাশের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন সেই হাসপাতালে মরদেহ রেখেই তারা পালিয়ে যান। পরে ভুলতা জেনারেল হাসপাতালে এলে কাউকে পাওয়া যায়নি, ততক্ষণে সবাই পালিয়েছে।

স্থানীয়রা জানান, এসময় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
তবে এ ব্যাপারে কথা বলার জন্য হাসপাতালে কাউকে পাওয়া যায়নি।

ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ জিল্লুর রহমান বলেন, এঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..