প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রথম এক নারী রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
ডাঃ সাঈদ আল মামুন জানান, মৃত ওই রোগী ৫৫ বছয় বয়সী এক নারী। তিনি উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকার বাসিন্দা। ৬ এপ্রিল পরীক্ষায় ওই নারীর শরীরে করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় তাকে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো স্থানীয় প্রশাসন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...