রূপগঞ্জে কাভার্ডভ্যান-ট্রাকে আগুন, আটক ৪
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে কাভার্ডভ্যান-ট্রাকে আগুন, আটক ৪
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ডভ্যান-ট্রাকে আগুন, আটক ৪

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
রূপগঞ্জে কাভার্ডভ্যান-ট্রাকে আগুন, আটক ৪

অবরোধের শেষদিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের কুশাব এলাকায় অবরোধ কর্মসূচির সমর্থনে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত মাওলা বিন সাজু, ভুলতা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাওহিদুল আলম জিসান, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান মিরাজ ও মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসিব। এদের মধ্যে পুলিশের ছোড়া গুলিতে আহত হন মেহেদী হাসান মিরাজ ও হাসিব।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে সকালে এশিয়ান হাইওয়েতে অবস্থান নিয়ে একটি কাভার্ডভ্যানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে আরেকটি কাঠবোঝাই ট্রাক সামনে এলে সেটিও ভাঙচুর করে পুড়িয়ে দেন। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পাল্টা জবাবে পুলিশ গুলি ছুড়লে বেশ কয়েকজন আহত হন। বিক্ষোভকারীরা বিএনপি নেতা কাজী মনিরের অনুসারী এবং তার নেতৃত্বেই বিক্ষোভ মিছিলটি হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপির কিছু নেতাকর্মী সড়কে দুইটি গাড়িতে আগুন দিলে পুলিশ তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন আর কোনো সমস্যা নেই। কেউ যদি নাশকতা করতে আসে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..