রূপগঞ্জে গণপিটুনিতে গরু চোর নিহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে গণপিটুনিতে গরু চোর নিহত
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন

রূপগঞ্জে গণপিটুনিতে গরু চোর নিহত

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : রবিবার, ২২ মার্চ, ২০২০
রূপগঞ্জে গণপিটুনিতে গরু চোর নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় (২৮) এক গরু চোর নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার গাজীপুর বাইপাস সড়কের কালনী লালমাটিয়া স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ভোরে কালীগঞ্জ থানার বৃত্তল এলাকা থেকে একদল চোর কাভার্ডভ্যানে করে তিনটি গরু চুরি করে গাজীপুর বাইপাস সড়ক দিয়ে রূপগঞ্জের দিকে আসছিল। এ সময় কালীগঞ্জ থানা পুলিশ কাভার্ডভ্যানসহ চোরদের ধাওয়া করে। চোরেরা কাভার্ডভ্যান নিয়ে রূপগঞ্জ উপজেলার গাজীপুর বাইপাস সড়কের কালনী লালমাটিয়া স্ট্যান্ডে পৌঁছালে পুলিশ সদস্যরা চোর চোর বলে চিৎকার করতে করতে থাকেন। এ সময় স্থানীয়রা চোর চোর চিৎকার শুনতে পেয়ে কাভার্ডভ্যানটি আটক করেন। তারা এক চোরকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা ওই গরু চোরকে এলোপাতাড়িভাবে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, স্থানীয় জনতার তুলনায় পুলিশ সদস্য কম হওয়ায় তারা স্থানীয়দের প্রতিরোধ করতে পারেননি। কালীগঞ্জ থানা পুলিশের ফোন পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত চোরের মরদেহ ও কালীগঞ্জ থানা পুলিশের সদস্যদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি গরু উদ্ধার করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় হত্যা মামলা ও কালীগঞ্জ থানায় গরু চুরির মামলার প্রক্রিয়া চলছে। নিহত চোরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখানো পাওয়া যায়নি বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..