রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, নিখোঁজ ১৭৪
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, নিখোঁজ ১৭৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, নিখোঁজ ১৭৪

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, নিখোঁজ ১৭৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত রোববার রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম। প্রতিষ্ঠানটিতে অগ্নিকান্ডের ঘটনায় সোমবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭৪ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তিরা সবাই প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিখোঁজদের স্বজনদের দাবি অনুযায়ী তাদের একটি খসড়া তালিকা করা হয়েছে। এ মুহূর্তে তা যাচাই-বাছাইয়ের কোনো সুযোগ নেই। স্বজনরা যারা দাবি অনুযায়ী তাদের নাম, ঠিকানা লিখে রাখা হচ্ছে। এখন পর্যন্ত ১৭৪ জনের তালিকা পাওয়া গেছে।

নিখোঁজের স্বজনদের ভিড় ও আহাজারিতে পরিস্থিতি সামাল দিয়ে বেগ পেতে হচ্ছে। তবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রোববার রাত থেকে কাজ করলেও সোমবার দুপুর ১টা পর্যন্তও তা পুরোপুরি নেভানো যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মীর জানিয়েছেন, কারখানাটিতে প্রচুর প্ল্যাস্টিকজাতীয় কাঁচামাল ও দাহ্য বস্তু থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

এর আগে গত শনিবার রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল রেজাউল করিম বলেন, খবর পেয়ে রাত ১১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এটি একটি টায়ার তৈরির ফ্যাক্টরি। আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। ‘ভবনে আটকে পড়া ১৪ জনকে আমরা উদ্ধার করতে পেরেছি। তারা এ কারখানার কর্মী নন, মূলত কারখানাটির মালামাল সরিয়ে নিতে তারা এসেছিলেন। আরও কেউ ভবনে আটকা পড়েছেন কি না তা আগুন নেভানোর আগে বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..