রূপগঞ্জে চাঁদার দাবিতে শ্রমিকদের মারধর, অপহরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে চাঁদার দাবিতে শ্রমিকদের মারধর, অপহরণ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জে চাঁদার দাবিতে শ্রমিকদের মারধর, অপহরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
রূপগঞ্জে চাঁদার দাবিতে শ্রমিকদের মারধর, অপহরণ

রূপগঞ্জে চাঁদার দাবিতে গোডাউনে ঢুকে শ্রমিকদের মারধর ও লেবার সর্দার খোকনকে অপহরণের ঘটনায় ৬জনের নাম উল্লেখ করে রবিবার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী কাজী ইমরান হোসাইন। এরআগে শনিবার বেলা ১২টর দিকে রূপগঞ্জ থানাধীন গন্ধকর্ণপুর সাকিনে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার গন্ধর্ব্বপুর এলাকার আঃ হাফেজ (৪৫) এর নেতৃত্বে সানাউল্লাহ খান সানু (৪০), রায়হান (৩৫), মতিন (৪৫), রাজু (৩৫), আলামিন (৩০) সহ অজ্ঞাতনামা ৬০/৭০ জন ধারালো অস্ত্রশস্ত্র সহকারে শনিবার বেলা ১২টর দিকে গন্ধকর্ণপুর এলাকায় কাজী ইমরান হোসাইনের পিস গোডাউনের প্রবেশ করে গোডাউনে থাকা ৮/১০ জন লেবারকে মারধর করে জখম করে এবং লেবার সর্দার মো. খোকনকে অপহরণ করে নিয়ে যায়।

এ সময় অভিযুক্তরা ওই এলাকায় গোডাউন দিয়া ব্যবসা করতে হলে প্রতিমাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তা না হলে গোডাউনের ব্যবসা বন্ধ করে দিবে বলে দিবে হুমকি দেয়। এছাড়াও এ বিষয়ে আইনের আশ্রয় নিলে তারা গোডাউনে আগুন দেয়াসহ প্রাননাশের হুমকি দেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..