রূপগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
রূপগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

রূপগঞ্জে মাসুদ রানা নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১৪ জুন) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাসুদ উপজেলার ভুলতা ইউনিয়নের ছোনাব এলাকার আক্তার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত মাসুদ রানা রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজীর আহমেদ খান রিয়াজের অনুসারী হিসেবে পরিচিতি।

কয়েক মাস আগে মাসুদ রানা ও তার লোকজন শাহীন মিয়া নামের অপর ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়ভাবে ৫০ হাজার টাকা দেওয়ার শর্তে তাদের বিষয়টি মিমাংসা করা হয়।

ধারণা করা হচ্ছে, এরই জের ধরে স্থানীয় পাড়াগাঁও এলাকায় শাহীন, রাব্বি, কালুসহ বেশ কয়েকজন মিলে মাসুদ রানাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক জিল্লুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..